1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় দোকানীকে জরিমানা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় দোকানীকে জরিমানা 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরশহরের  সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয়টি দোকান কে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের পৌর এলাকার জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট বরকত উল্যাহ এ জরিমানা করেন।

অভিযানে হাবিব ট্রেডার্সকে সয়াবিনের ডিলিং লাইসেন্স, দোকানে মূল্য তালিকা হালনাগাদ, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক লাখ টাকা, মান্না ট্রেডার্সকে সোয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা ও মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার, আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার, আবু বকরকে (আনারস বিক্রেতা) দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় এক হাজার, সাদ্দাম হোসেনকে (সবজি দোকানি) লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় দুই হাজার ও তাজউল্লাহ সবজির আড়তকে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট বরকত উল্যাহ জানান মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park