1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু'পক্ষর সংঘর্ষ আহত ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু’পক্ষর সংঘর্ষ আহত ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটির ঘোষনার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এসময় পদ পদবী বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসনের সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান  চৌধুরী ও  বিএনপি নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আবু হোরায়রা ছাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে  হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল বক্স, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজর।  আহতরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ বলেন, আনন্দ মিছিল শেষে আমরা চলে আসি। এরপর কিছু নেতাকর্মী পৌর পয়েন্ট ছিলেন। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোঠা নিয়ে পদ পদবী বঞ্চিতরা হামলা করে। এতে আমাদের তিনজন কর্মী আহত হন।

বিএনপির অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী জানান, তৃনমূল বিএনপির নেতাকর্মীদের দাবী উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আনন্দ মিছিলের নামে ব্যঙ্গাত করায় হাতাহাতির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ  ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত।

প্রসঙ্গত. সুনামগঞ্জ জেলা বিএনপি সোমবার বিকেলে আবু হোরায়রা মাষ্টার কে আহব্বায়ক ও জামাল উদ্দিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে  উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করেন। একই সঙ্গে সালাউদ্দিন মিঠুকে আহ্ববায়ক ও এমএ মতিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে পৌর বিএনপির ঘোষনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park