1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপির অফিস জ্বালানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে বিএনপির অফিস জ্বালানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির অফিস জ্বালানো ও অফিসের মালামাল চুরির অভিযোগ এনে দায়ের করা মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জগন্নাথপুরের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।

এমএ মান্নানের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বারের জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলামসহ বিপূল সংখ্যক আইনজীবী তারপক্ষে জামিন শুনানীতে অংশ নেন।

অ্যাড. নজরুল ইসলাম জানান, আদালতকে তারা বলেছেন, ঘটনার সময় এমএ মান্নান জগন্নাথপুরে ছিলেন না। তিনি বয়স্ক ও অসুস্থ্য মানুষ। এ ধরণের ঘটনা হলেও তার কোন প্ররোচনা ছিল না। মামলাটি অসত্য। পরে আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য বিগত ২২ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন এবং অফিসের মালামাল চুরির ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ মোট ৪৯ জনকে আসামি করে মামলা করেন স্থানীয়  বিএনপি নেতা মো. আব্দুন নূর। মামলার বাদী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মিরপুর গ্রামের তাহির উল্লাহর ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park