1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে প্রতারণার শিকার ব্যবসায়ী মোঃ শাহ আলম, থানায় অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে প্রতারণার শিকার ব্যবসায়ী মোঃ শাহ আলম, থানায় অভিযোগ।

জগন্নাথপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ১৫দিন পূর্বে প্রতারক আব্দুল সালাম জগন্নাথপুর সদর বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ শাহ আলমের নিকট তার এন আই ডি কার্ড ও পাসপোর্ট জমা দিয়ে শাহ আলমের দোকানে হকার হিসাবে ভাঙ্গারী ব্যবসায় যোগ দেয়। গত (৩ নভেম্বর) রবিবার ৯ ঘটিকায় প্রতিদিনের মতো নগদ দশ হাজার টাকা ও ব্যাটারি চালিত ভ্যান গাড়ি নিয়ে গ্রামে গ্রামে পুরাতন লোহা, প্লাস্টিক ক্রয় করার উদ্দেশ্যে চলিয়া যায়। কিন্তু দিনশেষে রাত হয়ে গেলও প্রতারক আব্দুল সালাম আর ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান জগন্নাথপুর বাজারে ফিরে আসেনি। ভাঙ্গরী ব্যবসায়ী শাহ আলম অনেক খোঁজখবর নিয়ে জানতে পারেন যে আব্দুল সালাম তাকে প্রতারণার ফাঁদে পেলে নগদ ১০ হাজার টাকা ও ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ভ্যান গাড়িটির আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা। নিরুপায় হয়ে ব্যবসায়ী শাহ আলম (৪ নভেম্বর) জগন্নাথপুর থানায় প্রতারক আব্দুল সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদি কোন সু-হৃদয়বান ব্যক্তি প্রতারক আব্দুল সালামের সন্ধান পেয়ে থাকেন নিচে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মোবাইল ০১৭৬৮৬৪১২৯৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park