
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কলকলিয়া ইউনিয়নের রাজন দে এর সাথে মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানাযায় ঐঘটনায় আহত রাজন দে বাদী হয়ে কাদিপুর গ্রামের মৃত আলী নেওয়াজ এর ছেলে আলী হোসেনকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় দায়ের করেন। যাহা জগন্নাথপুর থানার মামলা নং ১০ তারিখ ১২/০৭/২০২৫ ইং।
বিগত (১৬ জুলাই) বুধবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আলী হোসেন (৫০) কে থানা পুলিশ গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতাকৃত আসামি আলী হোসেনকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।