1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ দুই জন জেল হাজতে ১১ জনকে আসামী করে মামলা দায়ের - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ দুই জন জেল হাজতে ১১ জনকে আসামী করে মামলা দায়ের

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জে জগন্নাথপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জগন্নাথপুরে জালিয়াতির মাধ্যমে ১০৬ প্রবাসীকে মাধ্যমে ভোটার করার দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান (৫০) এবং ওই অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে জালিয়াতির মাধ্যমে ১০৬ প্রবাসীকে ভোটার করার দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান (৫০) ওই অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের পরিচালক মুহাম্মদ হাসনানুজ্জামান, উপপরিচালক তকদির আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, জালিয়াতির এ কাজে ভোটারপ্রতি লাখ টাকার উপরে লেনদেনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনের বিরদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকালই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হয়। বাকি ৯ জন অজ্ঞাত আসামি। তারা প্রবাসী ১০৬ জনকে ভোটার করতে স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙ্গুলের ছাপ নিয়েছে।

এ ধরনের অনিয়ম সনাক্ত করা হয়েছে। এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হলেও বিদেশে থাকা লোকের পরিবর্তে অন্যের আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক নেওয়ায় তারা শেষ পর্যন্ত ভোটার হতে পারত না বলেও জানান তিনি।

এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না। জগন্নাথপুরে জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইং এর একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। ঘটনার জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা করা হয়।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সারাদেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park