1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানে ভিত্তি প্রস্তর স্থাপন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানে ভিত্তি প্রস্তর স্থাপন 

জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এই মাদ্রাসাটির নতুন ভবন কাজ শুরু করেছে পরিচালনা  কমিটি।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়ার

 

সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি দিলোওয়ার হোসেন দুলা, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদার, মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমদ মিনার প্রমুখ।

 

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুহেল আহমদ তালুকদার, মাদ্রাসা শিক্ষক ইজাজুল হক, নাহিদ আহমদ, সদস্য আব্দুল মছব্বির লেবু, মাওলানা আব্দুল গাফ্ফার, আব্দুল মালেক, আজাদ মিয়া তালুকদার, হাজি তখদ্দুস আলী, রমজান আলী, খোকন মিয়া, জগদীশপুর গ্রামের প্রবীন মুরব্বিসহ যুব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

 

ভিত্তি প্রস্তর স্থাপনে মোনাজাত করেন অত্র মাদ্রাসার সুপার তোফায়েল আহমদ মিনার। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park