1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা সম্পন্ন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ১৯ ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এরালিয়া বাজারে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় কর্মী সভা  সম্পন্ন হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু।

সভার শুরুতে আল হোসাইন  এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও কর্মী সভার সভাপতি আনিছুর রহমান তুতি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান ।

 আরোও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আব্দুল মন্নান, মনির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর ড্রিগ্রী কলেজের সহ সাধারণ সম্পাদক রাহি তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক রোহান আহমদ, ৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তছকির আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী ও বিএনপি নেতা শিবলু মিয়া, তারেক আহমদ, জুনেদ মিয়া উকিল আলীসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park