1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ওসিকে জামায়াত কর্মী বলে অপপ্রচার জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে ওসিকে জামায়াত কর্মী বলে অপপ্রচার জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগ” নামে একটি ফেইসবুক আইডি থেকে গত  মঙ্গলবার (২৬ নভেম্বর) একটি পোস্টের মাধ্যমে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোয় জগন্নাথপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন,পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার ঘৃণ্য সংস্কৃতি এদেশে চালু করেছিল ফ্যাসিবাদী সংগঠন আওয়ামীলীগ।
দীর্ঘ ১৬ বছর এই বাহিনীকে দিয়ে এহেন কোনো কাজ নেই যা আওয়ামীলীগ করে নাই।তারা গুম-খুন,লুটতরাজসহ জুলুমের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি এদেশে চালু করে জনগনকে আয়নাঘরের মতো জুলুমের ঘরও দেখিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।
ফ্যাসিবাদী সংগঠন আওয়ামীলীগের পতনের পর উপদেষ্টা সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে কোনো প্রশ্ন না থাকলেও আওয়ামীলীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত।
আমরা আওয়ামীলীগের এহেন মিথ্যা প্রচারণা ও গুজবের প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী ফ্যসিবাদের দোসর,দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে এদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park