1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলনে কৃষক কৃষাণীর মুখে আনন্দের হাসি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলনে কৃষক কৃষাণীর মুখে আনন্দের হাসি

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

প্রবাদ আছে মৎস, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ শস্য ভান্ডার হিসাবে খ্যাত সুনামগঞ্জের আত্রাইয়ে এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক কৃষাণীর মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের সময় হয়েছে।

হাওর ঘুরে দেখা যায়,ফসলের মাঠ জুড়ে দুলছে আধা-পাকা সোনালী ফসল। বাতাসে দুল খাচ্ছে সোনালী ধান, মৌ মৌ গন্ধও ছড়াচ্ছ। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু হাওরে ধান কাটাও শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর সামান্য একটু বেশী। বিগত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর।আবাদ শুরুর দিকে হাওরে পানি থাকায় এবছর বেশী আবাদ করা সম্ভব হয় না। তবু্ও লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উপশি ৮ হাজার ৯০১ হেক্টর, অন্যান্য জাতের ৬৬৫ এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ইতিমধ্যেই ধান কাটাও শুরু হয়ে যাবে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হতে পারে। এদিকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫২.৮ মেট্রিক টন।

কৃষক সুলতান মিয়া বলেন, রোপনের পর বৃষ্টি হওয়াতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোন সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ জানান, লক্ষ্যমাত্রার চেয়ে এবছর দুই হেক্টর বেশী জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা লাভবান হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park