1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাঁই সেতুর জন্য যেতে পারেনি ফায়ার সার্ভসের গাড়ি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাঁই সেতুর জন্য যেতে পারেনি ফায়ার সার্ভসের গাড়ি

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  রোববার সেহরির সময়ে পৌর এলাকার শিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, শনিবার দিবাগত দেড়টার দিকে হবিবপুর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা সেবুল মিয়ার তাঁর চা-স্টলের দোকানটি তালা দিয়ে সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। পরে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণ দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ২টি ফ্রিজ, টিভি, নগদ টাকা, আসবাপত্র পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকান মালিক সেবুল মিয়া বলেন, ফায়ার সার্ভিস সেশন থেকে আমার দোকান মাত্র ৫ মিনিটের রাস্তা। যদি ফায়ার সার্ভিস আসত তাহলে আমার সব পুড়ে যেতো না। দুশমনি করে আমার দোকানে আগুন লাগানো হয়েছে। আমি মামলা করবো।

এদিকে, উপজেলার সদরের গুদামের সামনের সেতুটি ভেঙে নতুন সেতুর কাজ চলমান থাকায় গত দুই বছর ধরের উপজেলার উত্তর-দক্ষিণ অংশে যেতে পারে না ফায়ার সার্ভিস। বিকল্প সেতুগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি যেনে না পারায় উপজেলার উত্তর-দক্ষিণ অঞ্চলের পৌরসভার একাংশ, পাটলী, মিরপুর, সৈয়দপুর-শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারাতে হচ্ছে। এছাড়া সরু সড়ক দিয়েও ফায়ার সার্ভিসের গাড়িটি যেতে পারে না।

 জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এমএ কাদির বলেন, শুরু থেকেই আমরা ফায়ার সার্ভিসের ছোট গাড়িটির জন্য দাবি জানিয়ে আসছি। ছোট গাড়ি না থাকায় অনেকের ঘরবাড়ি পুড়েছে। এখন তো সেতুর জন্য পুরো উপজেলার একাংশেই ফায়ার সার্ভিস যেতে পারছে না। এ উপজেলায় দ্রুত ছোট গাড়ি প্রয়োজন।

 এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেশনের ইনচার্জ মুর্শেদ আলম বলেন, উপজেলা সদরের সরু সেতুর কারণে আমাদের গাড়ি ওই পাড়ে যেতে পারে না। ছোট গাড়ির জন্য প্রত্যেক মাসেই রিপোর্ট পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park