1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য ফারুক আহমদের বিরুদ্ধে মামলা, ফোরামের জরুরী সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য ফারুক আহমদের বিরুদ্ধে মামলা, ফোরামের জরুরী সভা 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ 

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য দৈনিক আজকের বাংলা জগন্নাথপুর প্রতিনিধি ফারুক আহমদ এর বিরুদ্ধে জগন্নাথপুর সাব- রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক হাসির আলী সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতে সিলেটে মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের প্রতিবাদে ২৫ মে রবিবার  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের  সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম সারোয়ারের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফোরামের সদস্য ফারুক আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহ এসএম ফরিদ, সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সহ সাধারন সম্পাদক বিপ্নব দেবনাথ, অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমীন, কার্যকরী সদস্য  রিয়ার রহমান,  মুকিম উদ্দিন, দুলন মিয়া, সাধারন সদস্য মিজানুর রহমান মিজান, জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন, সাংবাদিক ফোরামের সদস্য ফারুক আহমদ বিভিন্ন নিউজের উৎস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেছিলেন। এই দলিল লেখকের বিরুদ্ধে কয়েকটি পত্রিকা ও অনলাইনে টিভিতে নিউজ আসছে। কিন্তু এসব বাদ দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফারুক আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park