1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন

মোঃ মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ এবং বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত জগন্নাথপুর পশ্চিম বাজারস্থ তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।

মঙ্গলবার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে বিকেল থেকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

বিকেল ৫ টার দিকে মিন্টু রঞ্জন ধরের মরদেহ জগন্নাথপুরে পৌঁছে। সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি জগন্নাথপুর মধ্যবাজারে নেওয়া হলে সেখানে লোকে লোকারণ্য হয়ে ওঠে। শেষবারের মতো একনজর দেখতে বাজারের ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন ও সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ৮ টার দিকে মরদেহ বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্টু রঞ্জন ধরের ব্যবসায়িক দিক, সামাজিক কর্মকান্ডে অবদান ও স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর (৫০) গত রবিবার সকাল ৭ টা ৫৩ মিনিটে ভারতের দিল্লির বিএলকে- ম্যাক্স হসপিটালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবাওর লিভারে জটিলতা দেখা দেয়। অবশেষে তাকে দিল্লীরে বিএলকে- ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস নেন। মিন্টু রঞ্জন ধরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জগন্নাথপুর বাজার তথা তার পরিবারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park