1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর পাগলা সড়কে ডাকাতির রহস্য উদ'ঘাটন পুলিশের অভিযানে গ্রে'ফতার ২  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুর পাগলা সড়কে ডাকাতির রহস্য উদ’ঘাটন পুলিশের অভিযানে গ্রে’ফতার ২ 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে ছাতক থানা পুলিশ। অভিযানে জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মুখোশযুক্ত হুডি জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেলের তত্ত্বাবধানে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির, এসআই শেখ মোঃ মিরাজ আহম্মেদ, এএসআই রৌশন, এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

বিগত ৬ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের মধ্যে ছাতক থানাধীন ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই কুন্দানালা ব্রীজের দক্ষিণ পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল সিলেট মেট্রো-ন-১১-১১৬০ নম্বরের একটি পিকআপ ভ্যানের গ্লাস ভাঙচুর করে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়।

 জগন্নাথপুর পৌর এলাকার “হাবিব ভেরাইটিজ স্টোর”-এর বিভিন্ন দোকানে বিক্রির টাকা। এ সময় গাড়িতে থাকা দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর দোকান মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ০৮/০৫/২০২৬, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়। 

ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে ৮ মে রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমবমি বাজার এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আজির উদ্দিন (৩৩), গ্রাম-মজিদপুর, থানা-জগন্নাথপুর মোঃ হোসাইন আহম্মদ (২২), গ্রাম-ইশাকপুর, থানা-শান্তিগঞ্জ

পুলিশ জানায়, গ্রেফতারকৃত হোসাইন আহম্মদের বাড়ির শয়নকক্ষ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি রামদা ও লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া পলাতক আসামি লায়েক মিয়ার বাড়ি থেকে একটি তলোয়ার এবং কালো-লাল রঙের মুখোশযুক্ত হুডি জ্যাকেট ২৩.৬ ইঞ্চি লম্বা কাঠের হাতলযুক্ত তলোয়ার২৪.০৩ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত রামদা, লুণ্ঠিত নগদ ২৯,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার মাত্র একদিনের মধ্যেই রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park