1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছাত্র জনতা পুলিশ প্রশাসন ভাই ভাই দেশটাকে নতুন করে গড়তে চাই। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ছাত্র জনতা পুলিশ প্রশাসন ভাই ভাই দেশটাকে নতুন করে গড়তে চাই।

রাজু আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

গাজীপুর থেকে রাজু আহাম্মেদঃ

গাজীপুর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে অবস্থিত বাসন হক মার্কেট প্রাঙ্গণে ২৭ জানুয়ারি সোমবার বাজার কমিটির উদ্যোগে এক মনোমুগ্ধকর বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতি তানভীর সিরাজ বক্তব্য বলেন।
যদি ভালোবাসা অর্জন করতে চান
ক্ষমতায় আসতে চান জনগণের কাছে যান জনগণের ভালোবাসা নিতে হবে, জনগণের কাছ থেকে ভোট দিতে হবে, জনগণ যদি ধানের শীষে ভোট দেয় বিএনপি ক্ষমতায় আসবে,জনগণ আমাদের কে ভয় পেলে চলবে না, জনগণকে ভালবাসতে হবে, জনগণ ও আমাদেরকে ভালবাসবে , যার নয় বছরে জ্ঞান হয় না তার ৯০ বছরেও হয় না,বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. ফয়সাল আহম্মেদ সরকার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মো. এ এইচ সিরাজুল হক, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য।
প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন মো. আতাউর রহমান, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক, কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী মো. হাতেম আলী।
বাউল গানের পরিবেশনায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সুদাম বন্য বাউল সম্রাট মো. আব্দুল লতিফ সরকার এবং লিপি সরকার। আয়োজনটি সার্বিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাসন হক মার্কেট বাজার কমিটির সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. নাসির আহম্মেদ মন্ডল, মো. আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল কাফি, মো. মুকুল হোসেন ও মো. আজিজুল ইসলাম।এমন এক সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের মনোরঞ্জনের পাশাপাশি গানের ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park