1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
Oplus_131072


নিজস্ব প্রতিবেদক –

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোজাম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।

বুধবার ভোরের দিকে বার্ধক্যজনিত কারনে এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সন্ধ্যার দিকে খামারগ্রাম বেতিল কবরস্থান মাঠে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এদিকে বৈরী আবহাওয়ায় যমুনা নদী প্রচন্ড উত্তাল থাকা সত্ত্বেও বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানাতে নৌ পথে ছুটে আসায় এলাকাবাসি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের মধ্যে বিধি মোতাবেক ভাতা বন্টন এবং পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহোযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

বাদ মাগরিব নামাজের পর বেতিল খামার গ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে বেতিল খামার গ্রাম কবর স্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park