1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা: প্রধান অভিযুক্ত আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা: প্রধান অভিযুক্ত আটক

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। মঙ্গলবার সকালে বেলগাছি এলাকা থেকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছী গ্রামের খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়রা বলেন,ব্যক্তিগত শত্রুতা ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের বাবা আসাবুল হক বলেন, স্থানীয় তাহের বাঙালের ছেলে ফারুকের সঙ্গে এক সপ্তাহ আগে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে ফারুক ও তার সহযোগীরা সোহেলকে কুপিয়ে জখম করে ও হত্যার হুমকি দেয়। এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, বেলগাছীতে সোহেল নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । আমরা মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park