1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গায় ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫, হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাজমুল হোসাইন (৩৮) নামে এক মাদক কারবারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকা। শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত ১০:৩০ সাড়ে দশটার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এ জে আর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ-এর সামনে অভিযান চালায় ডিবি ।

এসময় মাদককারবারী নাজমুল হোসাইন চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় থেকে বড়বাজার আসার পথে ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।

গ্রেফতারকৃত নাজমুল হোসাইন দামুড়হুদা থানার রামনগর ক্লাবমোড়ের মৃত মানোয়ার হোসেনের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আসামীর ডান হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেটে মোট ৫, হাজার ৭০০ পিস (প্রতি প্যাকেটে ১৯০ পিস) নীল রংয়ের প্লাস্টিকের জিপারে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে নাজমুল হোসাইনের অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান চুয়াডাঙ্গা জেলাজুড়ে অব্যাহত আছে এবং নিয়মিত পরিচালিত হচ্ছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশের সব ইউনিট যখন একযোগে অভিযান চালাচ্ছে, ঠিক তখনই বড় সাফল্য পেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park