1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

আজ বুধবার ২৭ আগস্ট ২০২৫ ইং দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় চুুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর পশুহাটের টাইগার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রেক ফেল করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি মাসুদুর রহমান সরকার জানান আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

তিনি আরও বলেন উক্ত বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ট্রাক জব্দ করা হয়েছে চালক পালাতক রয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park