1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

আজ রোববার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলায় ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ করে টিকা দেয়ার লক্স্যমাত্রা ধরা হয়েছে। অনলাইনে রেজিষ্টেশনের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।

সভায প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, যে সকল শিক্ষার্থী এখনও অনলাইন রেজিষ্ট্রেশন করেনি ,তাদেরকে দ্রত রেজিষ্ট্রেশন করে টিকা প্রদান করার আহবান জানাচ্ছি। এ টিকায় কোন পার্শ প্রতিক্রিয়া নেই।

এদিকে, বেলা ১১ টায় চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। এসময় তিনি শিশৃদেরকে এ টাইফয়েড টিকা প্রদানে উৎসাহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park