1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে রাস্তায় নেমেছেন সনাতনীরা।
আজ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়।
এইসময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সোমবার বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রক্ষচারীকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জোটের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী এসময় বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি। এতে সমগ্র সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।
এ ঘটনার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে সনাতনীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ প্রভু বলেন, শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। উনাকে ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সারাদেশে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চিন্ময় প্রভুকে আটক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park