1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

চারঘাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহি দ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “জাতীয় জীবনে একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাগন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা,  পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সবশেষে, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park