1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চারঘাটে পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত


মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ পিঠা উৎসব, তারুণ্য মেলা, বই মেলা, কারুশিল্প মেলা ও Youth Fest এবং আন্তঃ স্কুল চিত্রাংকন, রচনা ও কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, চারঘাট পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।

পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, মৃত্তিকা মেলা,পাটপণ্য প্রদর্শনী, বই উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা নামে বেশ কয়েকটি স্টল নিয়ে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। তারুণ্যের ভাবনা প্রকাশ করতে তারুণ্যের উৎসব ২০২৫ এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে নানা রকম প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park