1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ দু'জনকে আটক করলো (ডিএনসি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করলো (ডিএনসি

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ দু’জন আটক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তার ভিতর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিকদল। এসময় দু’জনকে হাতেনাতে আটক করলেও জড়িত আরও দু’জন পালিয়ে যায় বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক হওয়া দু’জন হলো, একই এলাকার আব্দুর রউফের ছেলে, মোঃ লালন (৪২) ও বকুলের স্ত্রী, মৃত- তাসলিমের মেয়ে, মোসাঃ সাহানাজ ওরফে টিয়া (৩৫)।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন “ক” সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আমার নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এইসব জব্দ করতে সক্ষম হই।

ইলিয়াস হোসেন তালুকদার আরও জানান জব্দকৃত আলামত সম্পর্কে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর-পরস্পরের যোগ সাজসে একত্রে গাঁজার ব্যবসার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park