1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ৫৬ বছর বয়সে এইচএসসি লাভ আবদুল হান্নানের তার দাবি সরকারি চাকরিতে বয়সসীমা বাতিলের - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৬ বছর বয়সে এইচএসসি লাভ আবদুল হান্নানের তার দাবি সরকারি চাকরিতে বয়সসীমা বাতিলের

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩১০ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ছোটবেলায় আভাব অনটনের সংসারে পড়ালেখা বেশি দূর এগোতে পারেননি আব্দুল হান্নান। স্ব-শিক্ষিত আব্দুল হান্নান একসময় আইনজীবীর সহকারী হিসাবে কাজ শুরু করেন। দীর্ঘদিন কাজ করতে থাকা হান্নান যখন আইনজীবী সহকারীর নিবন্ধন পেতে আবেদন করতে যান, তখন জানতে পারেন এসএসসি সনদ ছাড়া মিলবে না নিবন্ধন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামাত গ্রামের আবদুল হান্নান ৫৬ বছর বয়সে এবার এইচএসসি পাস করেছেন। তিনি শিবগঞ্জের ধাইনগর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ থেকে জিপিএ-৩.৯২ পেয়েছেন।

২০২১ সালে যখন তিনি এসএসসি পাশের সনদ অর্জন করলেন, ততদিনে নিবন্ধনের যোগ্যতার মাফকাঠি দাঁড়ায় এইচএসসি পর্যন্ত। প্রয়োজনের তাগিদেই আবারো পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল হান্নান, ভর্তি হন কলেজে । এবার তিনি ৩.৯২ জিপিএ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এখন বয়স ৫৬ বছর। এইচএসসিতে উত্তীর্ণ আব্দুল হান্নানের চোখে মুখে এখন আনন্দ। এবার আইনজীবী সহকারী হিসাবে নিবন্ধন পাওয়ার আশার কথা জানালেন আব্দুল হান্নান।

আইনজীবী সহকারী হিসাবে কাজ করার পাশাপাশি আগামীতেও পড়ালেখা চালিয়ে যেতে চান আব্দুল হান্নান। জানান আইনজীবী সহকারী হলেও তিনি আগামীতে “ল” পড়বেন। সেই সাথে চাকুরীতে আবেদনের বয়সসীমা থাকা উচিত নয় বলেও মত এ অদম্য মানুষটির। বলেন পড়ালেখার যেমন বয়স নেই তেমনি চাকুরীতে যোগ দেওয়ার কোন বয়স থাকা উচিত না। যোগ্যতা ও মেধার মূল্যায়ন হওয়া উচিত, বয়স নয়।

এদিকে আব্দুল হান্নানের এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্থানীয়রা। তাকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park