1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

এ কে এম বাদরুল আলম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রামজীবন পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, আলী নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী,মোহাম্মদপুর দাখিল মাদ্রসার সুপার মোঃ মুনিরুল ইসলাম, চুনাখালি এনায়েতউল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এন্তাজুল হক, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুনিরুজ্জামানসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা দাবী গুলো তুলে ধরেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। এছাড়াও উপজেলা, জেলা, অঞ্চল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভূক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবী জানান শিক্ষকরা।

সেসাথে মানববন্ধনে, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবী জানান মানববন্ধনকারী শিক্ষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park