1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নদীতীরবর্তী কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন পদ্মা তীরবর্তী চর আলাতুলি দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দারা।

এসময় বক্তারা বলেন, ৫ অগাস্ট দেশে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার-ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী ক্ষমতা ও অর্থের লোভে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার ও পেশি শক্তির বলে সৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের অন্যান্য জায়গার মতো চাঁপাইনবাবগঞ্জেও ত্রাসের রাজত্ব কায়েম করে।

তারই অংশ হিসেবে তারা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর গতিপথ পরিবর্তন করেছে। এতে তীর রক্ষা বাঁধ ভেঙ্গে চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মানুষ হমকির মুখে পরেছেন বলে জানান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park