1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি অটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি অটক

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত


এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
:

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে নওগাঁয় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। গতরাত বুধবার সাড়ে ৯ টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ তাদের আটক করতে সক্ষম হন র‍্যাবের একটি অভিযানিক দল।

আটককৃত দুইজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা গোপালপুর এলাকার মঞ্জুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৪০) ও শ্যামপুর এলাকার, মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২)। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার এসময় তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপু থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park