1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্র ও মারধরের হুঁশিয়ারির প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্র ও মারধরের হুঁশিয়ারির প্রতিবাদ

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও ফেসবুক লাইভে এসে সদস্যদের গালিগালাজ, টাকা খরচ করে মারধর করার হুঁশিয়ারি প্রতিবাদ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির আহবায়ক, মোঃ শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সংগঠনটির প্রধান কার্যালয় জেলা শহরের দুর্গাপুর পাওয়ার হাউস মোড়ে, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের বিরুদ্ধে এইসব প্রতিবাদ জানান তিনি।

এসময় শহিদুল ইসলাম বলেন, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এটি একটি সংগঠন এবং মটর শ্রমিক ইউনিয়ন, দু’টি আলাদা আলাদা সংগঠন কিন্তু তারা তাদের স্বার্থ হাসিলের লক্ষে দু’টি সংগঠকে এক করে আসছিলো এতে আমাদের মটর শ্রমিক ইউনিয়ন সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সংগঠনটির সদস্যরা। সবচেয়ে বড় কথা সরকারি ভাবেও রেজিস্ট্রেশন রয়েছে আলাদা আলাদা ভাবেই। তারা এতদিন জোর খাটিয়ে মটর শ্রমিক ইউনিয়নের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে আমাদের বঞ্চিত করে তাদের জিম্মিতে রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তাই আমরা আমাদের সদস্যদের সুযোগ সুবিধা সর্বদা তাদের বিপদে পাশে থাকতে পারার কথা চিন্তা করে আমরা তাদের কাছ থেকে সরে আসে নতুন ভাবে কার্যক্রম শুরু করেছি এটাই হয়ে দাঁড়িয়েছে তাদের বড় সমস্যা। বিভিন্ন সময় ফেসবুক লাইভে আমাদের গালিগালাজ ও আমাদের ধরে গাছে বেঁধে মারধরের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তাদের করা সব ষড়যন্ত্র, মারধরের হুঁশিয়ারি সহ বিভিন্ন অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদেরও হুঁশিয়ারি দেন, শহিদুল ইসলাম বলেন, এর পরে আমাদের সংগঠন বা আমাদের নিয়ে এইসব চিন্তা ভাবনা করলে আমরাও বসে থাকবো না এর দাঁত ভাঙ্গা জবাব দেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park