1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে বাসে কিশোরীকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চট্টগ্রামে বাসে কিশোরীকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে ১৪ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার কিশোরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত চান্দগাঁও থানার বাস টার্মিনালে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে বুধবার (১৬ এপ্রিল) পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বাসের চালক লোকমান তারেক (২৬), সহকারী হানিফ (৩৬)। তবে অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন পলাতক।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বাংলাদেশ খবর প্রতিদিন কে জানান: গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে ওঠে ভুক্তভোগী কিশোরী। চট্টগ্রাম শহরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাসটি পৌঁছায়। এরপর বুধবার ভোর ৫টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনালের বহদ্দারহাট-কালুরঘাটগামী রাস্তার ওপর বাসের ভেতর ১৪ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন চালক, সুপার ভাইজার ও হেলপার।

তিনি বলেন, বুধবার কিশোরী এসে থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দোষ স্বীকার করেছেন। পলাতক আসামি মোবারককে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park