1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের প্রতিবাদী গণমিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামে তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের প্রতিবাদী গণমিছিল

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরের নতুন ব্রীজ এলাকায় গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলা ও অবৈধ – অগণতান্ত্রিক ড. ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে এক প্রতিবাদী গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি নতুন ব্রীজ থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পদক্ষিণ করে কোতোয়ালি মোরে এসে শেষ হয়। গণমিছিলে চট্টগ্রামের নগর ও বিভিন্ন উপজেলা থেকে হাজারেরও বেশি সংখ্যক তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা অংশ নেন।
এসময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নতুন ব্রীজ থেকে কোতোয়ালি মোর পর্যন্ত।
এসময় নেতৃবৃন্দরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লক্ষ ভাই। অবৈধ সরকার, মানিনা মানবোনা। স্লোগান দিতে দিতে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে তারা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন রাজাকার, দেশদ্রোহী ও পাকিস্তানি দোসরদের ঠাঁই হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে আবারও বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাবে।
তারা আরও বলেন, অবৈধ ড. ইউনুস দেশী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। দেশ ধ্বংসের পায়তারা করছেন পাকিস্তানি দোসরদের সাথে নিয়ে, এটা কখনো মুক্তিযুদ্ধের বাংলায় হতে দেওয়া যাবে না।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো : শাহ আলম, মো : জিয়াউর রহমান, আব্দুল খালেক, নুরুল ইসলাম, রবিউল করিম, আব্দুল মান্নান, মো : জসিম উদ্দিন, রিদওয়ানুল করিম, রাজু বড়ুয়া, সৈকত তালুকদার, বাবলু দে, সুভাষ বসু, হারাধন দেব, জয় দে, নুরুল ইসলাম, বাবু ধর, সুভাষ বসু, লিয়াকত হোসেন, দুলাল ভৌমিক প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park