1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব 

চট্টগ্রামে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ‎

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎

‎
‎শনিবার বিকাল ৪ টায়, নগরীর দুই নং গেইট এলাকায় তারা এই প্রতিবাদ সমাবেশ পালন করেন। বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎
‎
‎বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চুয়েট, চবি, আইআইইউসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎
‎
‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জানান: আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কোটা না মেধা চাই কোটার নামে বৈষম্য চলবে না এই মুহূর্তে দরকার, কোটাপ্রথার ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকায়।
‎
‎
‎মিছিলটি ২ নাম্বার গেইট থেকে শুরু হয়ে জিইসি মোড় ঘুরে আবার পূর্বের স্থানে ফিরে আসে। পরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি পুনরায় উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে বিএসসি ডিগ্রিধারীদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা, দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত রাখা এবং বিএসসি ছাড়া অন্য কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে, এ বিষয়ে আইন পাশ করে গেজেট প্রকাশ।
‎
‎
‎শিক্ষার্থীদের দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে ডিপ্লোমা ডিগ্রিধারীরা দীর্ঘদিন ধরে সরকারি প্রকৌশল পদে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারি চাকরির দশম গ্রেডে কেবল ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ এবং নবম গ্রেডে ৩৩.৩ শতাংশ কোটা বৈষম্যের বড় উদাহরণ বলে তারা উল্লেখ করেন। এমনকি নবম গ্রেডে কোটার পরিমাণ ৫০ শতাংশে উন্নীত করারও অযৌক্তিক দাবিও করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
‎
‎
‎এসময় প্রকৌশলী অধিকার আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক শাকিল আহমাদ ইকবাল জানান: যেই কোটার জন্য আমাদের গত জুলাইয়ে আন্দোলন করতে হয়েছে, সেই কোটার জন্য এক বছর পর আবার সেই আন্দোলনেই নামতে হচ্ছে। ডিপ্লোমারা ১০ম গ্রেড সরাসরি নিজেদের করে নিয়েছে, এখন ৯ম গ্রেডে ৩৩% কোটার নামে অনেক জায়গায় ১০০% প্রমোশন নিয়ে নিচ্ছে। এভাবে কোটার মাধ্যমে কেউ বিশেষ সুবিধা পেতে পারে না।
‎
‎
‎এই আন্দোলনের মুখ্য সংগঠক শাকিবুল লিপু জানান: ডিপ্লোমাদের বিএসসি সার্টিফিকেট নেই। এভাবে, প্রকৌশলী না হয়েও তারা প্রকৌশলীদের জন্য বরাদ্দকৃত চাকরির পোস্ট সমূহ নিয়ে নিচ্ছে। চার বছর কস্ট করে, পরিশ্রম করে বিএসসি অর্জন করতে হয়। এরপর এমন বৈষম্য মেনে নেয়া যায় না। এভাবে চলতে পারে না। আমরা তাই আমাদের নিজেদের দাবি আদায়ে মাঠে নেমেছি।
‎
‎
‎বিক্ষোভকারী চুয়েট শিক্ষার্থী আমিনুল ইসলাম তার বক্তব্যে জানান : সমাবাহু ত্রিভূজের ক্ষেত্রফল নির্ণয় শিখে এসে ডিপ্লোমারা প্রকৌশলের জন্য বরাদ্দকৃত পদ নিচ্ছে। এদিকে চার বছরে কঠিন কঠিন কোর্স শেষ করে আমরা চাকরিই পাচ্ছি না। আমাদেরকে আবেদন করা থেকেই বঞ্চিত করা হচ্ছে। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করে সমমর্যাদার পদ বাগিয়ে নিচ্ছে। স্বাধীন বাংলায় এমন বৈষম্য মেনে নেয়া যায় না।
‎
‎একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান: পেশিশক্তি ও লবিংয়ের মাধ্যমে অবৈধ পদোন্নতি পাচ্ছে ডিপ্লোমারা। নিয়ম ভেঙ্গে পদ সৃষ্টি করা হচ্ছে। চরম মাত্রার অনিয়ম চলছে। এগুলোর প্রমাণও রয়েছে। এরকম করেও তারা পার পেয়ে যাচ্ছে। এমনটা হতে পারে না। সরকারের উচিত দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেয়া। বৈষম্য দূর করা। দেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park