
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন ছাত্রনেতা মোঃ ফিরুজ রহমান শাকিল।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
মোঃ ফিরুজ রহমান শাকিলকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ রহমান শাকিল বলেন:
”আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ছাত্রদলকে আরও গতিশীল করতে আমি সর্বদা মাঠে থাকব।
এদিকে মোঃ ফিরুজ রহমান শাকিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। তাঁর নিজ এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মীদের আশা, শাকিলের হাত ধরে উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।