1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৌরীপুরে ভারতীয় নারী আটক: বিএসএফ পুশইনের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গৌরীপুরে ভারতীয় নারী আটক: বিএসএফ পুশইনের অভিযোগ

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত
Oplus_131072


তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে পাটবাজার এলাকায় স্থানীয় জনতা এক ভারতীয় নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক নারীর নাম রয়াজান বিবি (৫৫)। তিনি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। স্থানীয়দের চোখে পড়ার পর তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন এবং তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশকে খবর দেন।

গৌরীপুর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের কাগজ-কে বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মহিলাটিকে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।”

রয়াজান বিবির ভাষ্য অনুযায়ী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে এবং আরও আনুমানিক ৩০০ জন ভারতীয় নাগরিককে পুশইনের মাধ্যমে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। যদিও তিনি কীভাবে সীমান্ত অতিক্রম করে গৌরীপুর পর্যন্ত এসেছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এসময় থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঐনারীর বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর পুশইনের ঘটনা নতুন নয়, তবে এবার একসঙ্গে এত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park