1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে পুরস্কৃত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে পুরস্কৃত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেট জেলা পুলিশের অক্টোবর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের পারফরমেন্স মূল্যায়নে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে রোববার সকাল ৯টায় সিলেট পুলিশ লাইনসে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তার হাতে পুরস্কারটি তোলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ওসি তরিকুল ইসলাম তালুকদারকে এই সম্মাননা প্রদান করা হয়। এ ব্যাপারে সিলেটের শ্রেষ্ঠ ওসি তরিকুল ইসলাম বলেন, এ সম্মান গোয়াইনঘাটবাসীর। থানা পুলিশের সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park