1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির   পূর্ণাঙ্গ কমিটি  ঘোষণায় আনন্দিত ইউনিয়নবাসী। ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির   পূর্ণাঙ্গ কমিটি  ঘোষণায় আনন্দিত ইউনিয়নবাসী। ‎

‎দাউদকান্দি প্রতিনিধি আসাদুজ্জামান:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

‎দাউদকান্দি প্রতিনিধি আসাদুজ্জামান:
‎কুমিল্লার দাউদকান্দী উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২০ জুন) বিকেল ৪টায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন।
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম বিপ্লব। তিনি বলেন, “নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে গোয়ালমারী ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। এই কমিটি জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে। আমরা ঐক্যবদ্ধভাবে দলের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করে যাব।”
‎এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন হোসেন সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মিয়া এবং গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন সরদার (তরু ভাই)। আরো উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দী–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন–এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‎পরে দেশ, জাতি, বিএনপি এবং দলের  চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, সফলতা ও ভবিষ্যৎ নেতৃত্ব কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
‎দোয়া শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park