1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে লুনী হাওর জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে লুনী হাওর জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের লুনী হাওর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী লুনী হাওর জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। 

৩০মে শুক্রবার পবিত্র জুমার নামাজের পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছোরাব আলী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাবুল হোসেনের সভাপতিত্বে, মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দীনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা ও বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত পত্রিকার সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, মসজিদ দাতার প্রতিনিধি মো. সুজন উদ্দিন খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সদর পরগনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ, মদিনাতুল কালিজুরি মাদ্রাসার মুহতামিম মাওলানা সেলিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মসজিদ আল্লাহ তায়ালার ঘর। এটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে হবে

উল্লেখ্য, নির্মিত নতুন মসজিদ ভবনটিতে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতে এখানে একটি হিফজখানা ও ইসলামী পাঠাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। এলাকাবাসী মনে করেন, প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের এমন উদ্যোগ ধর্মীয় ও সামাজিক অগ্রগতিকে আরও বেগবান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park