1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে রোটারিয়ান এমএ রহিমের সহযোগিতায় ভ্যান গাড়ি ও চারা বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাটে রোটারিয়ান এমএ রহিমের সহযোগিতায় ভ্যান গাড়ি ও চারা বিতরণ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত


রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামের সবজি বিক্রেতা আব্দুল মালিক কে একটি ভ্যানগাড়ি দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রোটারিয়ান, সাংবাদিক এম এ রহিম। তিনি লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে এই সহযোগিতা করেন।

বুধবার ৩০ জুলাই গোয়াইনঘাট শহীদ মিনারে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনে, জাতীয় দৈনিক মুক্ত খবরের গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ ও বিশিষ্টজনের উপস্থিতিতে এমএ রহিমের সহযোগিতায় সবজি বিক্রেতা আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করা হয়। জানা যায় আব্দুল মালিক গহড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। অভাবের তাড়নায় কাঁদে করে গ্রামে গ্রামে গিয়ে সবজি বিক্রি করতেন।

বিশিষ্ঠ সমাজসেবক ও রোটারিয়ান এমএ রহিম উল্লেখ্য করে বলেন গত রমজান মাসে সবজি বিক্রেতা আব্দুল মালিক আমার বাড়িতে গিয়েছিলেন, তখন আমার ইচ্ছে হলো সাংবাদিকতার অভ্যাস হিসাবে তার একটি সাক্ষাৎকার ফেইসবুক দেই। সাক্ষাৎকার ফেইসবুকে দেওয়ার পরে গোয়াইনঘাটেরই এক লন্ডন প্রবাসী তুরাব আলী বিষয়টি দেখতে পেয়ে আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করতে ইচ্ছা পোষন করেন। তিনি আরো বলেন সারা দিন কাঁদে করে গ্রামে গ্রামে গিয়ে সবজি বিক্রি করে হাত পায়ে বেদনার কারণে রাতে বাড়ি ফিরে আর তারাবির নামাজ পড়তে পারতেন না আব্দুল মালিক। এমনটা শুনে লন্ডন প্রবাসী তুরাব আলীর মনে আক্ষেপ লাগে। পরে তুরাব আলী আমাকে বলেন সবজি বিক্রেতা আব্দুল মালিক কে আমি আপনার মাধ্যমে একটি ভ্যান গাড়ি প্রদান করব। আজ লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে আব্দুল মালিক কে একটি ভ্যান গাড়ি প্রদান করা হলো।

অপরদিকে সবজি বিক্রেতা আব্দুুল মালিক ভ্যান গাড়ি পেয়ে খুশিতে আবেগ আপ্লূত হয়ে বলেন আমি সমাজসেবক ও আমাদের চেয়ারম্যান রোটারিয়ান এমএ রহিমের সহযোগিতায় লন্ডন প্রবাসী তুরাব আলীর অর্থায়নে আজ এই ভ্যান গাড়ি পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি তাদের প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ এবং ভালো রাখে। এরকম সমাজসেবক যেন প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়।

ভ্যান গাড়ি প্রদান শেষে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিমের সহযোগিতায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park