1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস সচেতনতা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস সচেতনতা সভা

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট যুব (আরসিওয়াই) সদস্যরা এতে অংশ নেন। সভায় বক্তারা দুর্যোগকালীন প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সভায় কারিগরি সহযোগিতা প্রদান করেন রেডক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের সিনিয়র ডিআরআর অফিসার মো. মঞ্জুরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রামের ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম এবং সিলেট জেলা ইউনিটের ইউএলও মো. মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park