1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াইনঘাটে বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি দাবিতে মানববন্ধন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২২০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্তে বিজিবি সদস্যের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় জড়িত না থাকা অনেক কে মামলার আসামি করার প্রতিবাদে মামলা থেকে অব্যাহতির দাবিতে এবং তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার ও পাহাড়তলী গ্রামের লোকজন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ভীতরগুল পাহাড়তলী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, বিউটি বেগম, ছকিনা বেগম, রাসিয়া বেগম, শারমিন বেগমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিজিবির মামলায় যে ১৮ জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে ১০ থেকে ১২ জন নিরীহ পরিবারের লোকজন, যারা দিন আনে দিন খায়। চোরাকারবারের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাই।

তারা বলেন, প্রকৃত অনেক চোরাকারবারী মামলার এজাহার থেকে বাদ পড়েছে আর সমাজের কিছু স্বার্থন্বেষী মহলের তদবিরে নির্দোষ অনেককে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম। পরিবারের অন্যান্য সদস্যরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।

এ বিষয়ে প্রশাসনের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের লোকজনের।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি গভীর রাতে দমদমীয়া সীমান্তে গরু চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য আহত হন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে  গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তের ভীতরগুল নামক স্থানে অভিযান চালায় বিজিবি। ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে  ভীতরগুল নামক স্থানে চোরাকারবারীরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে ৪০ থেকে ৫০ জন অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর ছুড়তে থাকে। এসময় ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ মেরে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। চোরাকারবারীরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park