1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর মিলল বিজিবি সদস্যের লাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর মিলল বিজিবি সদস্যের লাশ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত


রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টা পর রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরি লাশটি উদ্ধার করে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।
তিনি বলেন, বিকাল ৫টার দিকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি নৌকাডুবিতে যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার লাশ পাওয়া যায়।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park