1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে এডভোকেট জেবুন্নাহার সেলিমের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে এডভোকেট জেবুন্নাহার সেলিমের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট ৪ আসনের প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী জেবুন্নাহার সেলিম গোয়াইনঘাট উপজেলায় রোববার ৫ অক্টোবর বিকেলে উপজেলার পুর্ব আলীর গাঁও ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। লিফলেট বিতরণী ও পথসভায় ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি
আজির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাহা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন্নাহার সেলিম বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দাবি অনুযায়ী নিজেকে অবহেলিত এ জনপদে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রার্থীতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের আবেগ আর ভালবাসায় আমি অভিভূত, আমি এই ঋন কখনও শোধ করতে পারব না, দিলদার হোসেন সেলিমের জীবনসঙ্গী হিসাবে আমি কাজ করার কৌশল তারই কাছ থেকে আয়ত্ব করেছি, মানুষের প্রতি তার ভালোবাসা আর উন্নয়ন শুধু আমাকেই নয় প্রেরনা দেয় এ জনপদের মানুষকে। আপনাদের নেতা সেলিমের মত আমি বাঁচতে চাই আপনাদের মাঝে। সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গিকার জানিয়ে বলেন, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়েই কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো এবং আপনাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই, সেই সাথে আপনাদের সহযোগিতায় এই এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন, বৃহত্তর আলীর গাঁও ইউনিয়নের
সাবেক সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম, আলহাজ্ব সুনাফর আলি, সাংগঠনিক সম্পাদক ৫নং পুর্ব আলীর গাও ইউ/পি বিএনপির সমছির আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন, ১নং ওয়াড বিএনপি সভাপতি এমদাদ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আং জলিল,সাধারণ সম্পাদক কবির উদ্দিন, ৬নং ওয়াড বিএনপি সাধারন সম্পাধক ইমাম উদ্দিন, ৭নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক আং খালিক, গোয়াইন ঘাট উপজেলা সেচ্ছা সেবক দলের যুগ্ন-আহ্বায়ক বিলাল উদ্দিন, গোাইনঘাট উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক ফয়জুল হাসান বুলবুল,বৃহওর আলীর গাও ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহ্বায়ক নুর আহমদ,গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,বৃহওর আলীর গাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোওয়ার আহমদ সাজু, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম,যুগ্ন সাধরণ সম্পাদক খায়রুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ৫নং পূর্ব আলীর গাঁও সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমদ, যুগ্ন-আহ্বায়ক হাসান আলী,যুবদল নেতা হাসনাত,আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park