
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা যায় ৫ এপ্রিল শনিবার দুপুর ২ ঘটিকায় স্বামির বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন উপজেলার বগাইয়া মুসলিম পাড়া গ্রামের সাইফুল আলমের মেয়ে আফরোজা আক্তার লিজা (১৯)। সুত্রে জানা যায় পারিবারিক মনোমানিল্যতা থেকে এরকম ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আফরোজা আক্তার লিজার মামা সাইদুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি জানান আমার ভাগনির মৃত্যু স্বাভাবিক। এর পিছনে কোন কারণ বা রহস্য পাওয়া যাচ্ছে না। আমাদের কোন মামলার প্রস্তুতি নেই। এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) গোয়াইনঘাট
এস, এম, মাহমুদ হাসান রিপন বিষয় টি নিশ্চিত করে বলেন বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মুসলিম পাড়ার আফরোজা আক্তার লিজা নামের একজন গৃহবধূ আত্মহত্যা করছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।