
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আধুনিক ও জেনারেল শিক্ষার সাথে তাল মিলিয়ে এবং অবিরাম পাল্লা দিয়ে মাদ্রাসা শিক্ষা (ইসলামী শিক্ষা) বছরের পর বছর সাফল্যের এক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর খতমে নবুওয়াত ক্যাডেট মাদ্রাসা।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সংলগ্ন সফিপুর খতমে নবুওয়াত ক্যাডেট মাদ্রাসায় ০৬ জুলাই রবিবার বিকেল ০৩ টায় হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনীর সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুল্লাহ ওসমানীর পরিচালনায় এবং আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের দোয়া পরিচালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মান্নান দেওয়ান। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবকসহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবছর ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০ জন এ প্লাস পেয়েছে।
অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষা মানের ভুয়সী প্রশংসা করেন এবং আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিতে এমন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবক ও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে অতিথিগণ নিজ হাতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এমন সম্মাননা পেয়ে বেশ আনন্দিত হন এবং ব্যতিক্রম আয়োজনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী এবং আয়োজকদের ধন্যবাদ জানান।