1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের মৌচাকে জামায়াতের নির্বাচনী সভা ও দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

গাজীপুরের মৌচাকে জামায়াতের নির্বাচনী সভা ও দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার,গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার,গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি গণ-সমাবেশ ও মিছিল।

আজ ২৩ জানুয়ারী (শুক্রবার) বাদ আসর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে মো শাহ আলম বকসি গণ সমাবেশ ও দাঁড়িপাল্লা মার্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও সাবেক ডিসি মো শাহ আলম বকসি। নির্বাচন পরিচালক এবং গাজীপুর জেলার জামায়াতের সেক্রেটারি মো শফিউদ্দিন। কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, সেক্রেটারি মো মুজাহিদুল ইসলাম, মৌচাক ইউনিয়ন আমির মো আনিসুর রহমান আনাছ, সেক্রেটারি মো শামীম আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো ইয়াসিন আরাফাত। এছাড়াও কালিয়াকৈর উপজেলার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় হাজার হাজার নেতাকর্মী ও দাঁড়িপাল্লা সমর্থক দাঁড়িপাল্লা মার্কার মিছিল নিয়ে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উপস্থিত হন। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মো শাহ আলম বকসিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে আহবান করেন এবং গণভোটে হ্যা ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করা হয়।

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাস্ট্র ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন বলে জানান।

তারা আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে জান্নাতের টিকেট দেয় না বাংলাদেশ জামায়াতে ইসলামী জান্নাতের পথে মানুষকে আহবান করে। এজন্য ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park