1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের মেয়ে সাবিকুন নাহার তামান্না ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

গাজীপুরের মেয়ে সাবিকুন নাহার তামান্না ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

 

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

 

বহুল আলোচিত ও আকাংখিত এবং অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন।

গতকাল ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ০৮ ঘটিকায় স্বতঃস্ফূর্তভাবপ ভোট গ্রহণ শুরু হয় এবং বড় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়। শুরু হয় ভোট গণনর পালা।

 

দীর্ঘ সময় ভোট গণনা চলতে থাকে কিন্তু শেষ হয়না অপেক্ষার পালা। অধীর আগ্রহে আর উদ্দীপনার সাথে প্রার্থী ও ভোটার এবং দেশবাসীর অপেক্ষা ফলাফলের আশায়। কখন দেয়া হবে ঘোষণা! কে হতে চলেছে ভিপি? কারা হতে চলেছে বিজয়ী? এমন প্রশ্ন আর আলোচনা সমালোচনার ঝড় চলতে থাকে ফেসবুক ইউটিউব পাড়ায়। কিছুক্ষণ পরেই হতে চলেছে ফলাফল ঘোষণা! এভাবেই চলে মধ্য রাত পর্যন্ত। অবশেষে শেষ রাতের দিকে শুরু হয় ফলাফল ঘোষণা।

 

ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে ফরহাদ বিজয়ী হন। শিবিরের ” ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ” প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মেধাবী শিক্ষার্থী মোছা সাবিকুন নাহার তামান্না ১০,০৮৪ ভোটের বিপুল সংখ্যা নিয়ে বিজয়ী হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার ব্যালট নং ছিল ২০৪। স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার, নারী শিক্ষা বান্ধব পরিবেশ ও হিজাব ফোবিয়া মুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণ এবং নারী নিরাপত্তা শিক্ষা নিশ্চিত ব্যবস্থার স্বপ্ন নিয়ে তার নতুন পদযাত্রা শুরু করলেন।

 

মোছা সাবিকুন নাহার তামান্না গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেয়ে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকারের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সভানেত্রী। তার মাতাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়াকৈর উপজেলার একজন দায়িত্বশীল। মোছা সাবিকুন নাহার তামান্নার এমন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় গাজীপুরবাসী বেশ আনন্দিত!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park