1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ও এতিম শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ও এতিম শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান

মো: ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আজ ১১ জানুয়ারী (রবিবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের লস্কর চালায় শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থী এবং এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রচন্ড কনকনে শীত ও ঘন কুয়াশায় মানুষের জীবন বিপর্যস্ত প্রায়। তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচির অংশ হিসেবে লস্করচালা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ও হিফজুল কোরআন লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে কম্বল উপহার দেয়া হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকশী।

আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, ০৫ নং ওয়ার্ডের সভাপতি মো আমিনুল ইসলাম মাস্টার, মো আব্দুল মালেক পল্লী চিকিৎসক, মো শামসুদ্দিন শাহীন পল্লী চিকিৎসক, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংখিপ্ত বক্তব্য রাখেন। মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান করেন। তারা আরও বলেন মহান আল্লাহ তাআলা যেন এই মানবিক উদ্যোগ কবুল করেন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন।

মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীরা শীতের কম্বল পেয়ে বেশ আনন্দিত। মাদ্রাসার শিক্ষক ও এলাকার মানুষ বলেন কম্বল গুলো পেয়ে ছোট ছোট বাচ্চারা অনেক উপকৃত হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park