1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন কর্মসূচি পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গাজীপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন কর্মসূচি পালন

মোঃ ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আজ ১২ আগস্ট মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌজন্যে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেন। র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত আলোচনা অনুষ্ঠান, র্যালি ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের জেলা সেক্রেটারি জনাব মো নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন সময় যুব সমাজের অবদানের কথা তুলে ধরেন। যুব সমাজের আত্বত্যাগ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং যুগে যুগে যুব সমাজের বিপ্লবী সংগ্রামের কথা তুলে ধরেন। সমাজ ও রাস্ট্রে যুব সমাজের অগ্রণী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানান।

এ জন্য যুব সমাজকে সব সময় নীতি ও আদর্শের সাথে কাজ করতে হবে এবং সমাজ ও রাস্ট্রে সামাজিক কাজের পাশাপাশি রাস্ট্র পরিচালনায় অংশীদার হতে হবে। একমাত্র যুব সমাজই পারে সকল অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে ম্লান করে দিতে। ন্যায় ও ইনসাফের মাধ্যমে স্বাধীন সুন্দর নিরাপদ সমাজ ও রাস্ট্র গঠনে বিশেষ অবদান রাখতে হবে এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ভুমিকা পালন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়াকৈর উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ণয় করেন এবং যুব র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park