1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর-০১ আসনে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

গাজীপুর-০১ আসনে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং আলোচনা সভা

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আজ ১৫ নভেম্বর (শনিবার)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ও উৎসাহমুখর নির্বাচনী গণসংযোগ, নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং নির্বাচনী আলোচনা সভা।

সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকশী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার দায়িত্বশীলগণ।

এসময় জনগণের মাঝে উচ্ছ্বাস, আস্থা এবং প্রত্যাশার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় গণসংযোগকে কেন্দ্র করে। এলাকাবাসী মো শাহ আলম বকশীকে ঘিরে ভালোবাসা, সমর্থন এবং পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। মো শাহ আলম বকশীও জনগণের সাথে কুশল বিনিময় করে আগামী দিনের উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন । এলাকার সাধারণ মানুষ থেকে তরুণ ভোটার সবাই দাঁড়িপাল্লা প্রতীকেই তাদের আস্থা পুনরায় ব্যক্ত করেন।

গণসংযোগ জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিক আলাপচারিতা, নতুন বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা, দিক নির্দেশনা, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে সকলের দোয়া ও সহযোগিতা এবং জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park