
স্টাফ রিপোর্টার, মো ইয়াকুব আলী তালুকদার।
আজ ১১ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে জামায়াতের রাজনৈতিক অফিস উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন জামায়াতের প্রকাশ্যে রাজনৈতিক অফিস গুলো বন্ধ ছিল। জুলাই আগষ্টের আন্দোলনের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক মাঠে সক্রিয় জোড়ালো ভূমিকা পালন করে আসছে। রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার জন্যই তারা অফিস উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ডের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি মানুষ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়নের সেক্রেটারি জনাব শাহীন আলম। তিনি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে দেশ ও জনগণের কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের করা এবং পরকালে মুক্তির পথে জীবন পরিচালনা করার জন্যই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। ওয়ার্ড মেম্বার জনাব দেলোয়ার হোসেন বলেন এটি শুধু কোন রাজনৈতিক অফিস নয়।এখান থেকে মানুষের আত্মিক পরিবর্তনসহ ইবাদত বন্দেগী এবং সমাজ সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালিত হবে বলে আশা করছি। এছাড়াও এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।